মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

০২ মে ২০২৬, ১১:৪৭ AM
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে আছেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে আছেন তারেক রহমান © সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশের মঞ্চে একটি ছবি রাখা হয়েছিল তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সে ছবির ওপর থেকে পর্দা সরিয়ে অপলক তাকিয়ে আছেন তিনি। এমন একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যায়, তারেক রহমান আবেগাপ্লুত হয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে আছেন। দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এমন দৃশ্য দেখা যায়। 

এ সময় তিনি বলেন, দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে থেকে তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এজন্যই আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল ‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এটি হচ্ছে আমাদের স্লোগান, এটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলীয়ান হয় ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব।

তিনি বলেন, আজকের এ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন, আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, প্রত্যেকে শপথ গ্রহণ করি যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ, প্রত্যেকটি মানুষের মনে রয়েছে সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে একেকজন দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করব। আমরা প্রত্যেকে একেকজন দেশগড়া শ্রমিক হিসেবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব।

দলের নেতাকর্মী ও সমর্থকরা এ দৃশ্যকে তারেক রহমানের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং পারিবারিক ও রাজনৈতিক আদর্শের প্রতি তার আবেগের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬