যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

০২ মে ২০২৬, ১১:৪১ AM
ঢাকার মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস এই সতর্কতা প্রদান করে। 

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কাজ করার সুযোগ থাকলেও কোনোভাবেই পারিশ্রমিক গ্রহণ বা কাজ করা যাবে না।

মার্কিন দূতাবাসের ওই বিবৃতিতে বলা হয়, ‘বি১/বি২ ভিসা মনে রাখুন। ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬