গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

০২ মে ২০২৬, ১১:৪৫ AM
কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা এলাকায় এলাকাবাসীর মানববন্ধন

কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা এলাকায় এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সেতুর নির্মাণকাজ আবার শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত কাজ শুরুর দাবি জানান।

মানববন্ধনে সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, মো. শাহীন সিকদার, পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য দেন।

বক্তারা বলেন, গত দুই বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়নে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর কিছুদিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে সেতুটির নির্মাণ বন্ধ হয়ে যায়।
এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজটি আবার শুরু করার জন্য বক্তারা দাবি জানান।

উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম বলেন, ঠিকাদার সেতুটির নির্মাণকাজ শুরু করেছিলেন, কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে সেতুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬