বাস মালিকদের হাফ ভাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি

৩০ নভেম্বর ২০২১, ০৫:০৪ PM
বিআরটিএ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা

বিআরটিএ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

শুধু ঢাকা মহানগরীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনের চেয়ারম্যানের রুম থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বুধবার দুপুরে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যানের নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে দেখা করে নয় দফা দাবিগুলোর বিষয়ে আলোচনা করেন।

বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে বেরিয়ে ইনজামুল হক বলেন, চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠকে আমাদের দাবির বিষয়ে আশানুরূপ কোনো আলোচনা হয়নি। কাল সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬