হাফ ভাড়া: যেসব শর্ত মানতে হবে শিক্ষার্থীদের

৩০ নভেম্বর ২০২১, ১১:৫৪ AM
গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর

গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর © ফাইল ফটো

আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। আর এই শর্তগুলো প্রায় একইরকম।

১. ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে; প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে; বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ঢাকার বাইরে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদ…
  • ০২ মে ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০২ মে ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন চেয়ে ঢাকায় কর্মসূচির ঘোষণা সরকারি কর্ম…
  • ০২ মে ২০২৬
গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ০২ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকার মা…
  • ০২ মে ২০২৬
মিরপুরে আবহাওয়াই কি হবে বড় প্রতিপক্ষ?
  • ০২ মে ২০২৬