কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

৩০ নভেম্বর ২০২১, ০৯:১০ AM
শজিমেক হাসপাতালে মারা যান মোহন

শজিমেক হাসপাতালে মারা যান মোহন © ফাইল ছবি

বগুড়ার খান্দার এলাকায় মোহন (২২) নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতের পর সোমবার (৩০ নভেম্বর) মধ্যরাতে মোহন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত মোহন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা কানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। সোমবার রাতে বন্ধু বাপ্পী ও লিখনের সঙ্গে মোহন দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তিনি বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ফুলতলার বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তারা শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে তিন জনকে লাঠিপেটা করে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়। দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোহনের কোমরের নিচে, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত মোহনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ জানতে ও ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬