স্বামীর পিঠে চড়ে এসে দিলেন ভোট

২৮ নভেম্বর ২০২১, ০১:৫২ PM
স্বামী সোহেল মিয়ার পিঠে চড়ে ভোটকেন্দ্রে এসেছেন রওশন আক্তার

স্বামী সোহেল মিয়ার পিঠে চড়ে ভোটকেন্দ্রে এসেছেন রওশন আক্তার © সংগৃহীত

৫ বছর বয়সে টাইফয়েডে অচল হয়ে পড়ে রওশন আক্তারের দুই পা। হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে। তবু ভোটের দিন চলে এসেছেন কেন্দ্রে। স্বামীর পিঠে চড়ে এসে ভোটও দিয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন।
 
ভোট দিয়ে তিনি বলেন, ‌আমার একটা ভোটও মানুষের প্রয়োজনে আসতে পারে। কিন্তু আমি যদি বাসায় বসে থাকতাম তাহলে ভোটটা দেওয়া হতো না। প্রার্থীরা আমাকে দাম না দিলেও আমি আমার মূল্যবান ভোট নষ্ট করতে চাই না। তাই ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

রওশনের স্বামী সোহেল মিয়া বলেন, স্ত্রীর চলাফেরার সমস্যার জন্য আমিই তার কাছে থেকে সহযোগিতা করি। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ার জন্য।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল, মুক্তাগাছা ও সদর উপজেলার ২৭টি ইউনিয়নে ১৮২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে ভোটার ৭ লাখ ৫০ হাজার ৬৯৯ জন।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬