অপহরণের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

২৩ নভেম্বর ২০২১, ০২:১১ PM
 স্কুলছাত্রী উদ্ধার

স্কুলছাত্রী উদ্ধার © প্রতীকী

নেত্রকোণার মদন থেকে অপরণ হওয়া স্কুল ছাত্রী ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের পাথারকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি মদন উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়ার পথে গত ১০ নভেম্বর ওই ছাত্রীকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের পাথারকান্দি গ্রামের খসরু মিয়ার ছেলে ডালিম অপহরণ করে নিয়ে যায়।

পরে ওই মেয়েটির বাবা বাদী হয়ে ডালিমসহ ৫ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার রাতে অভিযুক্তদের বাড়িতে অভিযান পরিচালনা করলে আসামিরা পালিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে সোমবার রাতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close