নিখোঁজের ৮ দিন পরও সন্ধান মেলেনি স্কুলছাত্রী নিপার

২১ নভেম্বর ২০২১, ০৮:৩১ AM
সপ্তম শ্রেণির ছাত্রী নিপা হালদার

সপ্তম শ্রেণির ছাত্রী নিপা হালদার © ফাইল ফটো

বরিশাল গৌরনদীতে আট দিন পার হয়ে গেলেও এখন উদ্ধার হয়নি সপ্তম শ্রেণির ছাত্রী নিপা হালদারের (১২)। নিখোঁজ নিপা উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) নিখোঁজ ছাত্রীর বাবা জানান, গত ১৩ নভেম্বর সকাল ৯টার দিকে আমার মেয়ে স্কুলে যায়। এরপর আর ফিরে আসেনি। ওই দিন সন্ধ্যায় ওর সঙ্গে থাকা মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেনি।

এ ঘটনার পর শুক্রবার (১৯ নভেম্বর) সকালে একটি নম্বর থেকে আমার ভাগ্নের ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এমাদুল হক পরিচয় দিয়ে বলা হয়, আমার মেয়েকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পাওয়া গেছে। এ সময় এক যুবককে আটক করে থানায় রাখা হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি ভিত্তিতে তার অপারেশন দরকার। অপারেশনে পনের থেকে ত্রিশ হাজার টাকার প্রয়োজন। অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে বলেন। অন্যথায় টাকা নিয়ে কাউকে রংপুর হাসপাতালে যেতে বলেন। বিষয়টি জানার পর ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মেয়েকে উদ্ধার ও চিকিৎসার বিস্তারিত ঘটনা তাদের জানায়।

তিনি আরও বলেন, আমরা টাকা পাঠাতে রাজি হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি ওই ব্যক্তিকে পাঠাতে বললে তিনি ছবি পাঠাতে রাজি হয়। এরপর ওই ব্যক্তির ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরে সদর ও মেট্রোপলিটন কোতোয়ালি থানায় পরিদর্শক (তদন্ত) এমাদুল হক নামে পুলিশের কোনো কর্মকর্তা নেই।

এ বিষয় গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি শিগগির তাকে উদ্ধার করা হবে। উদ্ধার হলে বলা যাবে ঘটনা আসলে কী ঘটেছিল।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence