বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

১৯ নভেম্বর ২০২১, ১০:৪২ AM
শোভনের পাশে বধূর সাজে তোহফা সাদিয়া বিথি

শোভনের পাশে বধূর সাজে তোহফা সাদিয়া বিথি © সংগৃহীত

দীর্ঘ দিন প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতেই অবশেষে বিয়ের পিড়িতে বসলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে বরের সাজে সজ্জিত শোভনের পাশে বধূর সাজে দেখা যায় তোহফা সাদিয়া বিথি এই ছবি।

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, বৃহস্পতিবার অনেকটা ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার। কিছু আত্মীয়স্বজন ছাড়া এ অনুষ্ঠানে তেমন কেউ উপস্থিত ছিলেন না।

এর আগে ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে তার বিয়ের গুঞ্জন উঠে। সামাজিক মাধ্যমে একজন নারীর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকেই বিয়ে করলেন তিনি।

২০১৮ সালের ৩১ জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়। তিনি এখন মনোযোগ দিয়েছেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে। নিজ এলাকার মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন। করোনাকালে বিলিয়েছেন মাস্ক, স্যানিটাইজার। দেশজুড়ে বন্যা দেখা দিলে ত্রাণ নিয়ে গেছেন এলাকার মানুষের কাছে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬