স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

১৮ নভেম্বর ২০২১, ০৪:১০ PM
মনোয়ারুল ইসলাম মিঠু

মনোয়ারুল ইসলাম মিঠু © সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মনোয়ারুল ইসলাম মিঠু (৪১) নামে এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জুন বদরগঞ্জের শ্যামপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে স্কুলে নিয়ে যান শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু (৪০)। এ সময় স্কুলে অন্য কোনো শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সুযোগে শিক্ষক মনোয়ারুল ইসলাম ভুক্তভোগী ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনার ৭ দিন পর ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ আলী ওই বছরের ৩১ আগস্ট শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১২ নভেম্বর চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করে। প্রায় এক বছরে ১৪ জন সাক্ষী এবং ৫ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বিচারক এ রায় দেন।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম তুহিন।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence