স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৬ নভেম্বর ২০২১, ০৩:৩৩ PM
প্রধান আসামি মো. কামাল হোসেন

প্রধান আসামি মো. কামাল হোসেন © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণ করে তিন মাস আটকে দলবেঁধে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করার মামলার প্রধান আসামি মো. কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ টাঙ্গাইলের সখীপুর থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির মৃত জালাল আহমদের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষককে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেফতার হয়। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage