বিদায় অনুষ্ঠানে কথা-কাটাকাটি, ১০ শিক্ষার্থী আহত

১০ নভেম্বর ২০২১, ০৬:৫২ PM
সংঘর্ষে আহত একজন

সংঘর্ষে আহত একজন © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) স্কুলের বিদায় অনুষ্ঠান চলাকালে দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকালে নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। এ সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। অবস্থা দেখে পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত রবিবার (৭ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমি বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হাসান তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ০৫ মার্চ ২০২৬
মাটিতে পোঁতা হলো ১০ মণ গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
কলাপাড়ায় ইদ্রিস হত্যা, যুবদল নেতা জহিরুলকে বহিষ্কার
  • ০৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে টালমাটাল অর্থনীতি, জরুরি বৈঠকের ডাক দক্ষিণ কোরি…
  • ০৫ মার্চ ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদ…
  • ০৫ মার্চ ২০২৬