‘হাফ ভাড়া’ নিশ্চিতের দাবীতে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ 

১০ নভেম্বর ২০২১, ০৬:৫৪ PM
শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ

শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ © ফাইল ফটো

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবীতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর)  দুপুর ১২ টায় এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইডেন কলেজ শিক্ষার্থী শাহিনুর সুমীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের মাহমুদুল হাসান, সিটি কলেজের মালিহা মীম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এণ্ড কলেজের অনিক।

বক্তারা বলেন, সরকার এমনিতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। এই বাহানা তুলে এখন আবার বাস মালিকদের চাপে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে। ঢাকার একটি বড় অংশ শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন না থাকায় এসব গণপরিবহনে তাদের যাতায়াত করতে হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিজস্ব কোনো আয়ের উৎস না থাকায় দীর্ঘ দিনের দাবি ছিল তাদের ‘হাফ পাশ’নেয়া। সরকার এ দাবি কখনোই গুরুত্ব দিয়ে দেখেনি, বরং গণপরিবহনগুলোতে বড় করে লেখা থাকে ‘হাফ পাশ নাই’— যা শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতে বিড়ম্বনায় ফেলে এবং প্রায়ই পরিবহন স্টাফদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়- এটি কখনোই কাম্য নয়।

তারা আরও বলেন, ‘অবিলম্বে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের ‘হাফ পাশ’ নিশ্চিত করতে হবে।’

এছাড়া দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারী দেন তারা। 

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close