সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

০৭ নভেম্বর ২০২১, ১২:৫৮ PM
সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু © সংগৃহীত

পাবনায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২৪ অক্টোবর বিকালে ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজের ওপর থেকে ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। নিহত মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে।

এ ব্যাপারে পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি বলেন, গত ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান মিতু। সে সময় তিনি ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ ট্রেন চলে আসলে দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি আরও জানান, এ সময় রেললাইনের নিচে পড়ে নিঁখোজ হন তিনি। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সেখান থেকে স্থানান্তর করার পরামর্শ দিলে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

আজ রবিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে আরিফপুর সদর গোরস্থানে তাকে দাফন করা হবে।

এ বিষয় পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ রাজশাহী থেকে নিয়ে এসে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
আইসিটি এসএমই উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081