ট্রেডমার্ক, মিডিয়া লিটারেসি শিখবে মাধ্যমিকের শিক্ষার্থীরা

০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ PM
ট্রেডমার্ক, মিডিয়া লিটারেসি শিখবে মাধ্যমিকের শিক্ষার্থীরা

ট্রেডমার্ক, মিডিয়া লিটারেসি শিখবে মাধ্যমিকের শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

মাধ্যমিকের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যবইয়ে (আইসিটি) ব্যাপক পরিবর্তন ও পরিমার্জনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর ফলে শিক্ষার্থীরা এআই, রোবোটিকস, আইসিটি আইন, মিডিয়া লিটারেসিসহ সময়োপযোগী বিভিন্ন বিষয়ে শ্রেণিকক্ষেই হাতে-কলমে শিখতে পারবে। 

২০২৭ শিক্ষাবর্ষের আইসিটি বইয়ে সময়োপযোগী বিষয়গুলো অন্তর্ভুক্তর কথা নিশ্চিত করেছে এনসিটিবি।

জানা গেছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, চতুর্থ শিল্পবিপ্লব, ভার্চ্যুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, স্মার্ট হোম, স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে ধারণা থাকবে। এর মধ্যে স্টারলিংক কীভাবে কাজ করে, ক্লাউড কম্পিউটিং, ক্যানভা দিয়ে প্রেজেন্টশন, এআই ব্যবহার করে ছবি প্রক্রিয়াকরণ, ভিডিও এডিটিং, সাইবার বুলিং, অনলাইন গুজব, সাইবার নিরাপত্তা ও সাইবার আইন, স্প্যামিং, মিডিয়া লিটারেসি সম্পর্কে ধারণা-উপাদানসহ নানা বিষয়।

নবম-দশম শ্রেণির অধ্যায়-১-এ চতুর্থ শিল্পবিপ্লব, ভার্চ্যুয়াল রিয়েলিটি ও ন্যানো টেকনোলজি। অধ্যায়-৩-এ ক্লাউড কম্পিউটিং ডিজিটাল ফুট প্রিন্ট, ডিজিটাল টুইন। অধ্যায়-৪ এ গ্রাফ তৈরি, রিপোর্ট লিখা। অধ্যায়-৫-এ ক্যানভা দিয়ে প্রেজেন্টশন তৈরি, এআই ব্যবহার করে ছবি প্রক্রিয়াকরণ, ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং।

আরও পড়ুন : মাধ্যমিকের ৪ শ্রেণির আইসিটি বইয়ে বড় পরিবর্তন, যোগ হচ্ছে এআই-রোবোটিকস-মিডিয়া লিটারেসি

অধ্যায়-২-এ মিডিয়া লিটারেসি সম্পর্কে ধারণা-উপাদান-বৈশিষ্ট্য, অনলাইন জুয়া, ট্রেডমার্ক, ডিজিটাল নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে নতুন আইনের প্রয়োজনীয় কিছু ধারা সংযোজন, সাইবার নিরাপত্তার ধরন, এর প্রতিরোধ ও প্রতিকার, সাইবার নিরাপত্তা, হ্যাকিং, ট্র্যাকিং, স্প্যামিং, ফিশিং। অধ্যায়-৬-এ ডেটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা, নতুন রেকর্ড সংযোজন ও বিয়োজন।

সংশ্লিষ্টরা জানান, ইংরেজি মাধ্যমের ‘এ’ ‘ও’ লেভেলের শিক্ষার্থী মার্কেটপ্লেসে যেভাবে নিজেদের দক্ষতা দেখাতে পারছে, তাতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা পারছে না। প্রযুক্তি সম্পর্কে আপডেট তথ্য জানতে ও শিখতে না পারার কারণে মাধ্যমিকের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির আইসিটি বইটি যুগের থেকে অনেক পিছিয়ে থাকায় আপডেট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিটিবির গবেষণা কর্মকর্তা মু. আবদুল্লাহ আল যোবায়ের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করতেই নতুন বর্ষের (২০২৭) আইসিটি বইয়ে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9