জামিন পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল

০৪ নভেম্বর ২০২১, ০৮:০৫ AM
মাওলানা রফিকুল ইসলাম মাদানী

মাওলানা রফিকুল ইসলাম মাদানী © ফাইল ফটো

ময়মনসিংহে দায়েরকৃত বিস্ফোরণ মামলায় জামিন পেয়েছেন 'শিশুবক্ত হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে তার বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা।

তিনি বলেন, গত ৩০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিনের অবকাশকালীন বেঞ্চ তাকে জামিন দিয়েছেন। আরেকটি মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে মুক্ত হতে পারবেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাষ্ট্রদ্রোহি, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এনে মাওলানা রফিকুল ইসলামকে নেত্রকোনার বাড়ি থেকে তুলে নিয়ে যায় র‍্যাব। ওই রাতেই তাকে গাজীপুরের গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ২১ এপ্রিল তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ২৪ এপ্রিল আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ট্যাগ: আদালত
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬