প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০৩ নভেম্বর ২০২১, ১১:৪৪ AM
এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিটনাশক পান করে আত্মহত্যা করেছে জীবন মিয়া (১৯)। জীবন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার (২ নভেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (১ নভেম্বর) ভোরে জীবন মিয়া নিজ বাড়িতে কিটনাশক পান করে।

নিহত জীবন মিয়া উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের রুহুল আমিনের ছেলে। সে এবার ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, জীবন মিয়া একই উপজেলার এক স্কুলছাত্রীকে পছন্দ করত। গত রোববার জীবন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ ঘটনার পরদিন সোমবার ভোরে বাড়ির সবার অজান্তে কিটনাশক পান করে জীবন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে জীবনের মৃত্যু হয়।

এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬