অপহরণের ২১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

১৯ অক্টোবর ২০২১, ১২:০৬ PM
অপহরণকারী গোলাম মোস্তফা শাকিল

অপহরণকারী গোলাম মোস্তফা শাকিল © সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ২১ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার হয়েছে। এসময় অপহরণকারী গোলাম মোস্তফা শাকিলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও শাকিলকে গ্রেফতার হয়। শাকিল ফেনীর দারগারহাট এলাকার আবদুল লতিফের ছেলে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রী অপহরণের শিকার হন। পরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন।

মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
close