জি বাংলার পর এবার সম্প্রচারে ফিরলো স্টার জলসাও

১৭ অক্টোবর ২০২১, ০৩:১০ PM
স্টার জলসা

স্টার জলসা © লোগো

বাংলাদেশে গতকাল থেকে জি বাংলার সম্প্রচার শুরু করেছে। এর একদিন পর সম্প্রচারে এসেছে স্টার জলসাও। শনিবার রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে। ১৫ দিন বন্ধ থাকার পর ক্লিন ফিড চ্যানেল হিসেবে সম্প্রচারে এসেছে স্টার জলসা। বাংলা বিজ্ঞাপনের সময় চ্যানেলের অন্য অনুষ্ঠানের প্রোমো দেখাচ্ছে। তবে স্টার জলসা প্রোমোও দেখাচ্ছে না।

বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারের কড়াকড়ির মধ্যে ১ অক্টোবর কেব্‌ল অপারেটর ও ডিটিএইচ বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। ভারতীয় এই চ্যানেল দুটি বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

বাংলা বিজ্ঞাপনের সময় চ্যানেলের অন্য অনুষ্ঠানের প্রোমো দেখাচ্ছে। তবে স্টার জলসা প্রোমোও দেখাচ্ছে না। বিজ্ঞাপন বিরতির সময় একটি ঘোষণা দিয়ে রাখছে। সেখানে লেখা রয়েছে, ‘সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’

কেব্‌ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ২০০৬ সালের আইনের ১৯ (১৩) ধারায় বলা হয়েছে, ‘বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না।’

চ্যানেল সম্প্রচার বন্ধের পর চ্যানেল পরিবেশকেরা জানায়েছিলেন, বাংলাদেশের বাজার ছোট। এ কারণে ক্লিন ফিড চ্যানেলের প্রচার করতে চান না ব্রডকাস্টাররা। আর পরিবেশক বা অপারেটররা বিজ্ঞাপনমুক্ত করে চ্যানেলের সম্প্রচার করবেন-এ সক্ষমতাও তাদের নেই।

এর মধ্যেই বিজ্ঞাপনমুক্ত হয়ে এই দুই চ্যানেল আসার পর সম্প্রচারে আসায় অন্য চ্যানেলগুলো ক্লিন ফিডে পাওয়ার বিষয়ে আশাবাদী কেব্‌ল অপারেটর ও পরিবেশকেরা। স্টার জলসার বাংলাদেশে পরিবেশক জাদু ভিশন। আর জি বাংলার পরিবেশক মিডিয়া কেয়ার।

এ বিষয় তথ্য মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, জি বাংলা, স্টার জলসাসহ এখন বিবিসি, সিএনএন, আল-জাজিরা এইচডি, ডিডব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র‌্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, আল সুন্না, ট্রাভেল এক্সপি ও দূরদর্শন টেলিভিশন বাংলাদেশের দর্শকেরা দেখতে পাচ্ছেন। এর সবই ক্লিন ফিডে প্রচারিত হচ্ছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬