স্ত্রীর অনুমতি নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করলেন শিক্ষক!

১৭ অক্টোবর ২০২১, ০৯:১৫ AM
খায়রুল ইসলাম

খায়রুল ইসলাম © সংগৃহীত

নিজের প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের নাম খায়রুল ইসলাম। তিনি উপজেলার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসায় কর্মরত।

অভিযুক্ত শিক্ষক খায়রুল ইসলাম বলেন, ‘প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তাকে বিয়ে করেছি। ওই ছাত্রী দশম শ্রেণিতে পড়লেও তার বয়স ১৯ বছর।’

মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার ফজলুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close