প্রেম যমুনার ঘাটে গোসল করতে নেমে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

১৬ অক্টোবর ২০২১, ০১:২৮ PM
মোছাব্বির হোসেন ফাইমে

মোছাব্বির হোসেন ফাইমে © সংগৃহীত

সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দিনাজপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম মোছাব্বির হোসেন ফাইম (২২)। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ফাইম তার খালাতো ভাই মোহাইমিনের সাথে সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যান। আজ সকাল ৮টার দিকে দিঘলকান্দি হার্ডপয়েন্টের (প্রেম যমুনা ঘাট) নিকট যমুনা নদীর একটি ডোবায় গোসল করার সময় পানিতে ডুবে যান। এলাকাবাসী কিছুক্ষণ পর তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু। তিনি বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬