প্রেস ক্লাবের পবিত্রতা নষ্ট করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

১২ অক্টোবর ২০২১, ১২:২৬ AM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নয়া পল্টনের সামনে যে ধরনের সমাবেশ হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে সে ধরনের সমাবেশস্থল করা বিএনপির উচিত হয়নি। এতে করে প্রেস ক্লাবের পবিত্রতা নষ্ট হয়েছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।

সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ক্যাবল ব্যবস্থা ডিজিটালাইজ না হওয়ার কারণে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এছাড়া অনেকে পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলে সেটিও পারছে না। তাই ক্যাবল ব্যবস্থা অবশ্যই ডিজিটালাইজ করতে হবে।

নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬