ইসলামি বক্তাদের সংগঠন বিলুপ্ত ঘোষণা

০৯ অক্টোবর ২০২১, ০৭:১২ PM
লোগো

লোগো © ফাইল ফটো

কওমি মাদ্রাসাভিত্তিক ওয়াজ মাহফিলের বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।

এতে আরও বলা হয়, যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনও ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান (পীর, দেওনা) ও সকল সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ এ সংগঠনের উদ্যোক্তা হিসেবে কওমি ঘরানায় পরিচিত।

 

ট্যাগ: ইসলাম
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬