খরগোশের জন্য ঘাস কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

০৮ অক্টোবর ২০২১, ০৩:৩২ PM
আবদুর রহিম মাহমুদ

আবদুর রহিম মাহমুদ © ফাইল ফটো

খরগোশের জন্য ঘাস কাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবদুর রহিম মাহমুদ (১১)। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে দোলনচাপা আন্তঃনগর ট্রেন দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুর যাওয়ার সময় সুন্দরীপাড়া রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা ফরহাদ আলী জানান, শখের বশে মাহমুদ খরগোশ পালত। সকালে খরগোশের জন্য ঘাস কাটতে রেললাইনের ধারে গিয়েছিল সে। একপর্যায়ে ট্রেন এসে তাকে ধাক্কা দিলে সে ছিটকে রেললাইনের বাইরে পড়ে যায়।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬