ট্রেনে শিক্ষার্থী লাঞ্ছিত, প্রতিবাদে রেল ষ্টেশনে ছাত্রদের বিক্ষোভ

০৬ অক্টোবর ২০২১, ০৮:১৮ PM
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রেল ষ্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকা যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শিক্ষার্থীরা জানায়, পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাত্রী বেশি থাকায় স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেন টিটি। কিন্তু পরে স্ট্যান্ডিং টিকিট কাটা বেশ কয়েকজন শিক্ষার্থীকে ট্রেন থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয় এবং নাইম নামের একজনের এডমিড কার্ড, মোবাইল ও ব্যাগ ট্রেনেই থেকে যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্টেশনে ভাঙচুর চালায় ও টিসি অফিস ঘেরাও করে। পরবর্তী তাদেরকে অন্য ট্রেনে যাওয়ার ব্যবস্থা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মিহিড় কান্তি গুহ। এরপর পরিস্থিতি শান্ত হয়।

এ সময় পুলিশ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা ওই টিটির শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় বাগবিতণ্ডা চলার পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬