আজান ও নামাজের সময় পূজামণ্ডপের মাইক বন্ধ রাখার আহ্বান

০৪ অক্টোবর ২০২১, ০৮:১২ PM
অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়

অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় © টিডিসি ফটো

আসন্ন শারদীয় দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্য-সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময় পূজামণ্ডপের মাইক ও সাউন্ড বক্স বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।

সোমবার (৪ অক্টোবর ) রাতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।

মতবিনিয় সভার প্রধান অতিথি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেছেন, সুষ্ঠু-সুন্দর ভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কোন ব্যাক্তি বা গোষ্ঠী দূর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।

মতবিনিয় সভায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওবায়দুল ইসলামের সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিবুরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার খোকন দাশ, সহ-সভাপতি, ডা. রিটন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি প্রসেংজিৎ পাল,সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রিটন বিশ্বাস, খোকন চন্দ্র দাশ, মাস্টার রিটন উপস্থিত ছিলেন।

এ বছর লোহাগাড়া উপজেলার ৯টি ঘট পূজাসহ মোট ১০৬টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence