আরব আমিরাতগামী কর্মীদের ফ্রি করোনা পরীক্ষা করাবে সরকার

০৩ অক্টোবর ২০২১, ০১:২৮ AM

© সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার (আরটি-পিসিআর) ফি নেবে না সরকার। প্রত্যেক কর্মীর নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত ১ হাজার ৬০০ টাকার ফি এখন পরিশোধ করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (২ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এই কথা বলেছেন। পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা দেশের রেমিট্যান্স-যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সব সময় তৎপর। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নির্ধারিত ফি ঢাকা থেকে পরিশোধ করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence