চার শিক্ষার্থীসহ একই পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত

৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:২৩ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ফটো

শেরপুরে চার শিক্ষার্থীসহ একই পরিবারের সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের (২৯ সেপ্টেম্বর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আক্রান্তরা শেরপুর পৌরসভার শিবাবাড়ি মহল্লার বাসিন্দা।

আক্রান্ত চার শিক্ষার্থীর মধ্যে একজন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, একজন নবারুণ পাবলিক স্কুল ও একজন সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আরেকজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া আক্রান্তদের একজন সদর উপজেলার গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ জানান, করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা হয়েছে। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close