সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন: কৃষিমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪২ PM
মন্ত্রী বলেন, এদেশের মানুষকে দিয়েই নির্বাচন কমিশন গঠন করতে হবে

মন্ত্রী বলেন, এদেশের মানুষকে দিয়েই নির্বাচন কমিশন গঠন করতে হবে © সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন গঠিত হবে। কমিশনের সদস্যদের নাম রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন তাদের শপথ অনুযায়ী স্বাধীনভাবে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করবেন। এক্ষেত্রে সরকারের কোন ভূমিকা বা হস্তক্ষেপ করার সুযোগ নেই, থাকবেও না।

সোমবার (২৭-০৯-২০২১) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো: কামরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, যেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, বিএনপি নির্বাচনে হারলে বলবে কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে নি। তারা ১৯৯১ সালে ও ২০০১ সালে নির্বাচনে জিতেছিল, সেজন্য নির্বাচন দুটি তাদের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ। মন্ত্রী বলেন, এদেশের মানুষকে দিয়েই নির্বাচন কমিশন গঠন করতে হবে। সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হবে, আইনগতভাবে তারাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যথেষ্ট।

ড. রাজ্জাক আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য ধর্মান্ধ জামায়াত, হেফাজতসহ সাম্প্রদায়িক শক্তি এবং তাদের মদতদাতা বিএনপি হুমকিস্বরূপ। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, অধ্যক্ষ মো. কামরুজ্জামান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি পারভীন জামান ও সাধারণ সম্পাদক জাহিদ সুলতান প্রমুখ বক্তব্য রাখেন।

জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬