দুই মাস ধরে বেতন পাচ্ছেন না ৮ শিক্ষক

২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬ PM
কর্ম বিরতি পালন করছেন ভুক্তভোগী আট শিক্ষক

কর্ম বিরতি পালন করছেন ভুক্তভোগী আট শিক্ষক © সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে দুমাস ধরে। শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বেতন ভাতার দাবিতে কর্ম বিরতি পালন করছেন ওই শিক্ষকরা।

ভুক্তভোগী শিক্ষকরা হলেন মুজিবুর রহমান, শ্রী গোবিন্দ কুমার সরকার, মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল করিম, দিলিপ কুমার ভৌমিক, রেজাউল করিম ও মাসুদ রানা বলেন,

শিক্ষকের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নুর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির প্রতিবাদ করায় তাদের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। এর আগে একই প্রতিবাদ করায় পাঁচবার বেতন বন্ধ রাখা হয়েছিল।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নু বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আটজন শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, শিক্ষকদের কর্ম বিরতি অনাকাঙ্ক্ষিত। প্রয়োজনে তারা শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতনের হস্তক্ষেপ চাইতে পারেন।

আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬
৫৫ বছরের ইতিহাসে প্রথম ওরাওঁ প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন…
  • ২০ এপ্রিল ২০২৬