দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত শিক্ষক

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০ AM
দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত শিক্ষক

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত শিক্ষক © ফাইল ফটো

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও নীলফামারীর জলঢাকায় এক শিক্ষক আক্রান্ত হয়েছেন। গত ৩ এপ্রিল প্রথম ডোজ এবং ১০ আগস্ট দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন ওই শিক্ষক।

ওই শিক্ষকের নাম সুশান্ত কুমার রায় (২৬)। তিনি উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা উচ্চবিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। তার বাড়ি ডোমার উপজেলার বামুনিয়া এলাকায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় খোলার পর নিয়মিত উপস্থিত ছিলেন সুশান্ত। গত ১৮ সেপ্টেম্বর তিনি অসুস্থবোধ করায় দেুই দিনের ছুটি নেন। ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ে আসার পর ফের অসুস্থবোধ করলে তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ওইদিনই করোনা পরীক্ষার নমুনা দেন। ২২ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, ওই বিদ্যালয়ের সব শিক্ষকদের করোনা পরীক্ষা করার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলোকে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছি।

গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
close