মায়ের সামনে পুড়ল কলেজপড়ুয়া ছেলে

২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪০ AM
আগুনে পুড়ে মৃত্যু

আগুনে পুড়ে মৃত্যু © প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে বসতঘরে আগুনে পুড়ে আলাউদ্দিন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। অটোরিকশা চালক মমিনের ছেলে আলাউদ্দিন।

স্থানীয় মেম্বার ফয়েজ আহম্মেদ জানান, আলাউদ্দিনের মানসিক সমস্যা ছিল। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এ সময় তাকে উদ্ধার করতে গেলে মামুন নামে এক যুবক দগ্ধ হয়।

বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সময় বাড়িতে মৃতের মা ছাড়া কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দুইটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close