স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

২১ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭ PM
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ © প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল।

ঘটনার পর অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে পৌঁছে দেয়। তবে রক্তক্ষরণ হলে সন্ধ্যা ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

কিশোরীর পরিবারের অভিযোগ, স্থানীয় আতাউল্লাহ মোল্লা নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক অভিযুক্ত আতাউল্লাহ ওই উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে।

ওই কিশোরীকে স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ করে।

পরিবারের সদস্যরা জানান, আতাউল্লাহ বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার স্কুলে যাওয়ার পথে ভারুইয়া গ্রামে তার পথরোধ করে আতাউল্লাহ। এ সময় মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় আতাউল্লাহ।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত আতাউল্লাহকে আসামি করে সোমবার গভীর রাতে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরাজ বলেন, মেয়েটির রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার সোমবার রাত সাড়ে ১২টায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তারা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছেন।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence