‘বাঙালির ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি রাখা উচিত’

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৬ PM
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান © ফাইল ছবি

বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে সবার ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬