হাওরে নিখোঁজের পর উদ্ধার ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ

১২ সেপ্টেম্বর ২০২১, ০২:৪০ PM
সৈয়দ জাহিরুর রহমান সাগর

সৈয়দ জাহিরুর রহমান সাগর © ফাইল ফটো

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ হন সৈয়দ জাহিরুর রহমান সাগর (৪৫) নামে ঢাকার এক ব্যবসায়ী। ঘটনার দুই দিন পর আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিকলী উপজেলার ছাতিরচরের কাছে হুলাবারিয়ার চর থেকে তার মরদেহ উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ।

সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। তাঁর বাড়ি যশোর সদরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায়।

নিকলী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) ছুটির দিন থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউএফএ সংগঠনের উদ্যোগে শিশু ও নারীসহ ৫০ জনের সঙ্গে কিশোরগঞ্জ হাওরে ঘুরতে আসেন সাগর। সকালে জেলার নিকলী বেড়িবাঁধ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরে ঘুরতে যান। মিঠামইন অল ওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন পয়েন্ট ঘুরে রাত সাড়ে ৮টার দিকে নিকলীতে ফেরেন তারা। ঢাকায় ফেরার জন্য গাড়িতে উঠার সময় অন্য বন্ধুরা সাগরকে খুঁজে পাননি। এ সময় তারা নিকলী থানায় বিষয়টি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন। সাগরকে উদ্ধারে হাওরের বিভিন্ন স্থানে অভিযানও চালান তারা। তবে সাগরের লাশ খুঁজে পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে সাগরের মরদেহ স্থানীয় জেলেরা ছাতিরচরের কাছে হুলাবারিয়ার চরে দেখতে পায়। পরে গ্রাম পুলিশের সহায়তায় নিকলী থানা পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে উপজেলার ছাতিরচর ইউনিয়নের পশ্চিম পাশে হাওরের পানিতে ভাসমান অবস্থায় ঢাবির সাবেক ছাত্র সাগরের লাশ উদ্ধার করা হয়। সাগরের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, গত শুক্রবার রাতে নিকলী-মিঠামইন হাওরে নিখোঁজ হন সাগর। ওইদিন সকালে ঢাকা থেকে বন্ধুদের নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে হাওরে ঘুরতে আসেন তিনি। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে নিকলী সদরে ফিরে বাসে ওঠার সময় সাগরকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর বন্ধুরা। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬