শিক্ষাপ্রতিষ্ঠানে মশার ওষুধ ছিটানো হবে: মেয়র

১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৮ PM
মেয়র আতিকুল ইসলাম

মেয়র আতিকুল ইসলাম © ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগেই মশার ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানে চলামান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা শ্রেণিকক্ষে স্প্রে ও ফগিং করা, খেলার মাঠসহ ছাদ এবং চারপাশ পরিষ্কার করা হবে। টয়লেট বা অন্য কোথাও পানি জমে থাকলে লার্ভিসাইডিং করা হবে।

তিনি বলেন, সব মিলিয়ে মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্যক্রম শুক্রবার শেষ হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণটিকা দেয়া হচ্ছে সেগুলোতে শনিবার পরিস্কার পরিচ্ছন্নতা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে পাঠদান করতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেজন্য “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন”।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close