করোনায় ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তও

১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৬ PM
করোনায় ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তও

করোনায় ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তও © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা তিন মাস পর সর্বনিম্ন। এর আগে গত ০৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জনে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩২৫ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৮ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ৮৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬