শনিবার খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ মনিটরিং করতে আগামী শনিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রশাসনিক জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খোলা রাখা প্রয়োজন। এজন্য এ মন্ত্রণালয়ের সব মূল ও কলাপসিবল গেট খোলা রাখা, সংশ্লিষ্টদের সচিবালয়ে প্রবেশ, বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


এদিকে আগামী রোববার (১২ সেপ্টেম্বর) খুলছে স্কুল-কলেজ। এজন্য সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এসব বিষয় মনিটরিং করতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা নিয়মিত কাজ শুরু করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এ মনিটরিং আরও জোরদার করা হবে। দেশের সব স্কুল-কলেজ থেকে প্রতিদিনের সার্বিক তথ্য পাঠাতে বৃহস্পতিবার নির্দেশনাও দিয়েছে মাউশি।

দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence