কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী হতে চান প্রাণ গোপাল দত্ত

০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮ AM
ডা. প্রাণ গোপাল দত্ত

ডা. প্রাণ গোপাল দত্ত © সংগৃহীত

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়।

সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে ঐ আসনটি শূন্য হওয়ায় সেখানে নৌকার প্রার্থী হতে চান প্রখ্যাত এই চিকিৎসক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া গুরুত্বপূর্ণ এই উপজেলায় প্রাণ গোপাল ছাড়াও আসনটির জন্য আওয়ামী লীগ থেকে আরো মনোনয়ন সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা ও সদস্য জাকির হোসেন।

সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচবারের সংসদ সদস্য আশরাফ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারও ছিলেন।

প্রাণ গোপাল দত্ত বিগত সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

এই আসনে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close