কাবুলে আটকেপড়া ১৫ বাংলাদেশি ফিরছেন আজ

৩১ আগস্ট ২০২১, ১২:১৭ PM
কাবুলে আটকেপড়া ১৫ বাংলাদেশি ফিরছেন আজ

কাবুলে আটকেপড়া ১৫ বাংলাদেশি ফিরছেন আজ © ফাইল ফটো

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পরই বিভিন্ন দেশ তার নাগরিকদের ফিরিয়ে নিয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ প্রায় সব দেশই তাদের নাগরিককে নিজ দেশে নিয়ে গেছে। দেশটিতে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক কাবুল থেকে বের হয়ে কাতারের রাজধানী দোহায় অবস্থান করেছেন। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে দেশে ফিরবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।

এর আগে মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি। শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিন জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে। কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকেপড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬