কাবুল থেকে ফিরছেন ১২ বাংলাদেশি, সঙ্গে ১৬০ আফগান শিক্ষার্থী

২৮ আগস্ট ২০২১, ১১:৪১ PM

© সংগৃহীত

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএসএর ভয়াবহ আত্মঘাতী হামলার কারণে আটকে যাওয়া ১২ বাংলাদেশি নাগরিক এবং ১৬০ জন আফগান শিক্ষার্থী দেশে ফিরছেন।

পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস জানিয়েছেন, ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, শনিবার (২৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন। 

এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

ওই আফগান শিক্ষার্থদের সঙ্গে ১২ বাংলাদেশি নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। 

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬