প্রথমবারের মতো উড়ালপথে মেট্রোরেল চলাচল দেখলো ঢাকাবাসী (ভিডিও)

২৭ আগস্ট ২০২১, ০৩:১৬ PM

© সংগৃহীত

ঢাকাবাসী প্রথমবারের মতো উড়ালপথে ট্রেনের চলাচল দেখতে পেলো। পথচারীরা এ দৃশ্য দেখতে না পেলেও নগরীর উঁচু ভবনে বসবাস করা বাসিন্দারা দেখতে পেয়েছেন উড়ালপথে স্বপ্নের মেট্রোরেল চলাচলের দৃশ্য।

২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। তবে এর আগে পরীক্ষামূলকভাবে উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রবিবার (২৯ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।

এর পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে।  মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জানান,  প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছে ৯টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এ প্রস্ততি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।  

বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence