মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্ত আটক 

০৩ জুলাই ২০২৬, ০৮:২৪ AM
পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

পুলিশের ঘটনাস্থল পরিদর্শন © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এরশাদ মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। আটক এরশাদ মিয়া সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের সমত কানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ মিয়াসহ ২-৩ জন ব্যক্তি এক অটোরিকশাচালককে মারধর করছিলেন। জহুরুল ওই ঘটনায় বাধা দিতে গেলে এরশাদ তাঁর বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, জহুরুল প্রধান শান্তশিষ্ট ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। গ্রিল তৈরি ও ফিটিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বন্যায় বইপত্র-শিক্ষা উপকরণ নষ্ট হওয়া সানজিদার পাশে ছাত্রদল …
  • ২৭ জুলাই ২০২৬
পাবনায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চোরাই মাল…
  • ২৭ জুলাই ২০২৬
ফের ফেসবুকে বিভ্রাট
  • ২৭ জুলাই ২০২৬
মাস না পেরোতেই ছাত্রদলের নতুন কমিটির নামে ভুয়া বিজ্ঞপ্তি
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ স্মরণে এনএসইউতে বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বন্যায় ২০ হেক্টরের ১৬ হেক্টর পেঁপে বাগানই ক্ষতির মুখে, বিপা…
  • ২৭ জুলাই ২০২৬