বললেন প্রাণিসম্পদ মন্ত্রী

সচিবের মাকে কর্মকর্তারা দেখতে গেছেন, সেবা করতে নয়

২৪ আগস্ট ২০২১, ০৭:৪২ PM
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম © ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মায়ের সেবা করতে অধীনস্থ ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, ‘গণমাধ্যমে এ ধরনের একটি সংবাদ আসার পর আমি সচিবের কাছে জানতে চেয়েছি। সচিব আমাকে জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার মা অসুস্থ্ হয়ে পড়লে  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমাদের মন্ত্রণালয়ের কেউ কেউ সহানুভূতি জানাতে গেছেন।’

আরও পড়ুন: প্রথমবারের মতো স্কুলে যাওয়ার অপেক্ষায় দেশের ৪০ লাখ শিশু

মন্ত্রী বলেন, ‘কর্মকর্তাদের তালিকা করে রোটেশন মেনে হাসপাতালে দায়িত্ব পালনের যে কথা গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণরূপে অসত্য। বাই রোটেশন তো দূরের কথা, অফিশিয়ালি কাউকে কিছু বলা হয়নি।’

হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
close