২৭ বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছেন

২০ আগস্ট ২০২১, ০৯:২৩ AM
২৭ বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছেন

২৭ বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছেন © সংগৃহীত

আফগানিস্তানে ইতিমধ্যে ক্ষমতা নিয়েছে তালেবান। প্রত্যেক দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে দেশটি থেকে। এরমধ্যে সেখানে আটক পড়েছেন ২৭ জন বাংলাদেশি। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

২৭ জন বাংলাদেশী হল- ব্র্যাকের ছয় জন কর্মী, একটি আফগান টেলিকম কোম্পানির সাত জন, তাবলিগে অংশ নেওয়া ছয় জন, তিন জন কয়েদি, দুই জন একটি জার্মান কোম্পানিতে কর্মরত, দুই জন আফগান স্যুয়ারেজ কোম্পানি এবং আরেকজন বেসরকারি খাতে কর্মরত। এদের মধ্যে ১৮ জন কাবুলে আছেন। অধিকাংশ বিদেশি কাবুল ত্যাগ করায় বাংলাদেশিরা কিছুটা একাকী আছেন। এছাড়া নিরাপত্তার বিষয়ে তারা উদ্বিগ্ন। নিয়মিত ফ্লাইট চালু না হলে এদের পক্ষে ফেরত আসাটা কঠিন হবে। তাবলিগের ছয়জন পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহরে আছেন এবং বেসরকারি খাতে কর্মরত ব্যক্তি আছেন মাজার-ই-শরীফে। তিন জন কয়েদির একজন কাবুলে রয়েছেন এবং বাকি দুই জনের খবর এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, তাবলিগের ছয় জন লোক এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং আমরা ধারণা করছি তারা ভালো আছেন।উল্লেখ্য, আফগানিস্তানে বাংলাদেশের কোনও দূতাবাস নেই এবং উজবেকিস্তান থেকে দেশের স্বার্থ সংরক্ষণ করা হয়।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬