আগস্টেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে: ফয়জুল করীম

১৮ আগস্ট ২০২১, ০১:৫৯ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশাল নগরীর হল চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশাল নগরীর হল চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয় © টিডিসি ফটো

চলতি আগস্ট মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর হল চত্বরে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশের সবকিছু স্বাভাবিক হলেও করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক চক্রান্ত ছাড়া আর কিছুই না। আগস্টের মধ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, নইলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

সবকিছু খুলে দিয়ে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা উল্লেখ করে তিনি বলেন, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ, বাস, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলছে। শপিংমল, সিনেমা হল, হোটেল-রেস্তোরা এবং পর্যটন কেন্দ্রগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে শিক্ষাপ্রতিষ্ঠান ৫১৯ দিন ধরে বন্ধ রাখার কোনো যুক্তি নেই।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনবান্ধন কোনো সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, চলতি মাসের মধ্যে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় দেশব্যাপী দুর্বার গণআন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬