নদে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

১৪ আগস্ট ২০২১, ০৫:৫৯ PM
মো. জুবায়েদ হোসেন

মো. জুবায়েদ হোসেন © ফাইল ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাতত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে তার লাশ পানির উপর ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত স্কুলছাত্রের নাম মো. জুবায়েদ হোসেনের (১৫)। সে উপজেলার জালালপুর  ইউনিয়নের চর নোয়াকান্দি গ্রামের বড় বাড়ির প্রবাসী মো. জুয়েল মিয়ার ছেলে ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জুবায়েদ নৌকা নিয়ে মাছ ধরতে আড়িয়ালখাঁ নদে যায়। বেলা ১১টার দিকে জাল ফেলার সময় জুবায়েদ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের  ডুবুরিদল খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ পানির উপর ভেসে ওঠে।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুবি’র কেন্দ্রীয় মাঠে ইফতারের আবহে সম্প্রীতির মিলনমেলা
  • ০৫ মার্চ ২০২৬
পরিবারের পাশে থেকে প্রশাসন বাচ্চাদের অভিভাবকের দায়িত্ব পালন…
  • ০৫ মার্চ ২০২৬
কুবিতে কিউসিএসসি'র ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছে জে…
  • ০৫ মার্চ ২০২৬
মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি
  • ০৫ মার্চ ২০২৬
রুয়েটে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, সর্বোচ্চ ১৫ লাখ
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক পাচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী ও তাঁর গণস্বাস্থ্য …
  • ০৫ মার্চ ২০২৬