পরীমনির মুক্তির দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন আজ

১৩ আগস্ট ২০২১, ০৮:৫৮ AM
পরীমনি

পরীমনি © ফাইল ফটো

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবি মানবন্ধনের ডাক দেয়া হয়েছে।শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুদ্ধ নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এদিকে মাদক মামলায় পরীমনির দুই দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাকে ফের আদালতে তোলা হতে পারে। গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এর আগে গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে অবস্থিত পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাবের একটি দল৷ অভিযানে পরীমনির বাসা থেকে বিপুল পরিমানে মাদক জব্দ করা হয়।

এরপর ৫ আগস্ট পরীমনির রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়। আদালত ওইদিন পরীমনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ড শেষে আবার তাকে রিমান্ডে নেয়া হয়েছিল।

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬