২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের মৃত্যু

১২ আগস্ট ২০২১, ০৬:২৩ PM

© ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৭৬৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ১ হাজার ৫৪৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close